1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই অভিযুক্ত পলাতক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই অভিযুক্ত পলাতক

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৫ বার শেয়ার হয়েছে

যশোর জেলা প্রতিনিধি,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকায় এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ এই ঘটনা ঘটে।আহত যুবকের নাম মোহাম্মদ আবুজার (২৩)। তিনি চারাভিটা গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ওভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে,এলাকার তোফাজ্জল (৩০) নামে এক ব্যক্তি আবুজারকে তাঁর বাড়ির পাশে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তোফাজ্জলপরিকল্পিতভাবে আবু জারের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এরপর আবুজারের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।রক্তাক্ত অবস্থায় আবুজারের চিৎকার শুনে স্বজনরা তাঁকে উদ্ধার করেন।

রাত আনুমানিক দেড়টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আবুজারের গলায় গভীর ক্ষত রয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।এই ঘটনায় চারাভিটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে ডাকার নাম করে ডেকে নিয়ে হামলার ঘটনায় তারা আতঙ্কিত। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত তোফাজ্জলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

যশোর বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।