1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর বার নির্বাচন ১৩ পদে ১০টিতেই জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীদের জয় - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর বার নির্বাচন ১৩ পদে ১০টিতেই জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীদের জয়

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল বড় জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে ১০টিতেই জয় পেয়েছেন তারা। জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল পেয়েছে ২টি পদ।

সহসভাপতি (১) পদের দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনঃগণনা চলছে।নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ভোট দেন ৫২০ জন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিলের এম. এ. লতিফ পান ১৭১ ভোট।সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন এম. এ. গফুর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্তজা ছোট পান ১৫৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পান ৮২ ভোট।সহসভাপতির দুই পদের একটি পেয়েছেন গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৩৫৭ ভোট। অন্য পদের ফল পুনঃগণনার ওপর নির্ভর করছে। বিএনপিপন্থী বাসুদেব বিশ্বাস ও জামায়াতপন্থী আলমগীর সিদ্দিক সমান ভোট পাওয়ায় এ পুনর্গণনা চলছে।যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোট, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা ৩৩৭ ও আশরাফুল আলম ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল। তিনি পেয়েছেন ২৫০ ভোট।কার্যকরী সদস্য পাঁচটি পদের মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। তাঁরা হলেন রেহেনা খাতুন (৩৫৫), মঞ্জুরুল মাহমুদ লিটু (৩১৮) ও মৌলুদা পারভীন (৩১৮)। জামায়াত-পন্থী শফিকুল ইসলাম (২৬৯) ও আজহারুল ইসলাম (২৬০) অন্য দুটি পদে বিজয়ী হয়েছেন।

এ পদের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থী শাহাজাহান কবির বিপ্লব (২৪১) ও মেহেদী ইমাম বাপ্পী (২৪২) পরাজিত হন।ল’ইয়ার্স কাউন্সিলের আবুল করিম মণ্ডল (যুগ্ম সম্পাদক—১৩৭ ভোট) এবং এস. এম. শাহরিয়ার হক (গ্রন্থাগার সম্পাদক—২২২ ভোট) নির্বাচনে পরাজিত হন। সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রিনা আখতার মিলিও (২২১) বিজয় লাভ করতে পারেননি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।