1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর যুবদলের কঠোর হুঁশিয়ারী—দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর যুবদলের কঠোর হুঁশিয়ারী—দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বহিষ্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের সংসদীয় আসনগুলোতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সাথে যুবদলের কেউ ধানের শীষের বিপক্ষে সভা-সমাবেশ কিংবা ফেসবুকে কোন পোস্ট দিয়ে বিপক্ষে অবস্থান নিলেই বহিস্কার করা হবে। গতকাল ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা থেকে এ নির্দেশ দেয়া হয়।

জেলা যুবদলের আয়োজনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক এম তমাল আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব আনসারুল হক রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল। অনেকটা রূদ্ধদ্বার বৈঠক হওয়ায় গণমাধ্যমে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে বৈঠকের সূত্রগুলো বলছে, নির্বাচন কেন্দ্রিক এই মতবিনিময় সভায় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মোতাবেক উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলকে স্ব-স্ব ইউনিট নির্দেশ দিবে।এদিকে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, যশোর-১, যশোর-২, যশোর-৪ এবং যশোর-৬ সংসদীয় আসনে যুবদলের কেউ কেউ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। দলের মহাসচিব দলের প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকেই তারা নানা ক্ষোভ, ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে। ধানের শীষের বিপক্ষে প্রকাশ্যে সভা-সমাবেশ করতেও দেখা গেছে কারাও কারও। বিশেষ করে যশোর-১ আসন এবং যশোর-২ আসনে এই চিত্র বেশি। যুবদলের শীর্ষ পদে থেকে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই দুই আসনের কয়েকজন নেতা। তাদের সতর্ক করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরও তারা দলের প্রার্থীর বিপক্ষে থাকলে বহিস্কার হবেন না সভা থেকে হুশিয়ারি দেয়া হয়েছে।সূত্রের দাবি, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ঝিকরগাছায় যুবদলের দুই আহ্বায়ককে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জনসম্মুখে বিরুদ্ধাচরণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

তারা হলেন যশোর ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জের হোসেন লিটন এবং যশোর ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল। জেলা যুবদলের মতবিনিময় শেষে গতকাল ঝিকরগাছা উপজেলা শাখার সভায় অংশ নিয়েও এ বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এরপরও যদি শৃঙ্খলাভঙ্গ করেন তাহলে তারা বহিস্কার হবেন বলে জানানো হয়।এদিকে, যশোর-১ আসন শার্শায়ও যুবদলের সভা হয়েছে। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যশোর বেনাপোল পৌর যুবদলের মোস্তাফিজুর রহমান বাবু এবং রায়হানুজ্জামানকে সতর্ক করা হয়েছে। তারা এখনো ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে ভোটের মাঠে নামেননি। মনোনয়ন বঞ্চিতদের সাথে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও ধানের শীষের পক্ষে তাদের রাজপথে দেখা যায়নি। এ অবস্থান থেকে সরে না আসলে কপাল পুড়তে পারে তাদের।

অপরদিকে ঝিকরগাছা প্রতিনিধি জানান, যশোর-দুই(ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বিজয় নিশ্চিতে ঝিকরগাছার সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া যশোর-২ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির পক্ষে যুবদলকে জীবনবাজী রেখে কাজ করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।