1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে কেশবপুরে বিএনপির মানববন্ধন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে কেশবপুরে বিএনপির মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

রোববার (২৪ আগস্ট-২৫) দুপুরে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলা উদ্দীন আলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন।

এর আগে সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহন করেছেন। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ আগস্ট সোমবার শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা।
এরই প্রেক্ষিতে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে যশোর নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা।

এসময় নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ কেশবপুরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই কেশবপুবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।