1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
য়শোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

য়শোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।য়শোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ। যশোরের কেশবপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেশবপুর-বেতগ্রাম সড়কের ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগী সাধারণ মানুষদের।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম শুরু হওয়ায় সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সংস্কার করা না হলে অচিরেই সড়কটি পুরোপুরি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।এই সড়কটি শুধু কেশবপুর উপজেলার মানুষের জন্য নয়, পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলা এবং সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলার হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সড়ক ব্যবহার করেন। এছাড়া কৃষিপণ্য পরিবহনেও সড়কটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক ভেঙে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। ফলে যানবাহনের গতি কমে যাচ্ছে, সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে। অনেক সময় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সও নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না গন্তব্যেস্থলে। সড়কটি দিয়ে সাগরদাঁড়ি, ঝিকরা, চিংড়া, বিষ্ণপুর, ফতেপুর, গোবিন্দপুর, মেহেরপুর, কাস্তা, বারুইহাটি, বুড়িহাটি, শ্রীরামপুর, সরাপপুর, বরণডালী, শাহপুর, মির্জানগর, হিজলতলা, পাত্রপাড়া, শিকারপুর, ভালুকঘর, চালিতাবাড়িয়া, দত্তনগর, সরসকাটি, জাহানপুর, রঘুরামপুর ও বাঁশবাড়িয়াসহ বিস্তীর্ণ এলাকার মানুষ চলাচল করেন। পাশাপাশি সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার অনেক মানুষও এই সড়কের ওপর নির্ভরশীল। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কের স্থায়ী সংস্কার এখন সময়ের দাবি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আওয়ালুর রহমান সাংবাদিকদের জানান, কেশবপুর-বেতগ্রাম সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি ৭ কিলোমিটার সড়কের মধ্যে দেড় কিলোমিটার অংশ সংস্কার করা হয়েছে। অবশিষ্ট সাড়ে ৫ কিলোমিটার সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দ্রুত সংস্কার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তবে আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান কাজ দেখতে চান এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।