নিজস্ব প্রতিবেদক।। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় এক নির্বাচনী জনসভায় বলেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যা বলে ও ভোটাধিকার হরণ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।তিনি নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।
একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী নারীদের অপমান পুরো দেশের জন্য লজ্জাজনক।তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করবে।বিএনপি সরকার গঠন করলে দেশ পুনর্গঠন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, খুলনা অঞ্চলে শিল্প পুনর্জাগরণ, তরুণদের জন্য আইটি পার্ক এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।