নিউজডেস্ক||ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলামসহ ৬ জনকে সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে। আজ সোমবার(২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
হুইপ হিসেবে যাদের নিযুক্ত করা হয়েছে তারা হলেন:মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম বকুল (১০১ খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (২২৩ শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (২৭৭ লক্ষ্মীপুর-৪)।
প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।