1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রবিবার শুভ মহালয়া, ছুটি নিয়ে যা জানা গেল - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রবিবার শুভ মহালয়া, ছুটি নিয়ে যা জানা গেল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৪ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা।।আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) শুভ মহালয়া। এদিন থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা হিসেবে পরিচিত দুর্গাপূজা। তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৫ সালের ছুটির তালিকায় শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি।

একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকায়ও নেই মহালয়ার ছুটি। সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।

তালিকায় শুভ মহালয়ার কোনো ছুটি নেই। তবে এদিন সাধারণত অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
এ বছর শিক্ষা মন্ত্রণালয় কয়েকটি অধিদপ্তরের ছুটির তালিকায় শুভ মহালয়ার কোনো ছুটি দেখা যায়নি। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে শুভ মহালয়ার ছুটি আছে বলে জানা গেছে।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন ছুটি দেওয়া হয়েছে। আবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শুভ মহালয়া ছুটি নেই বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া নোটিশে বলা হয়েছে, ‘এই শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বর্ষপঞ্জিতে মহালয়া ছুটি উল্লেখ না থাকায় আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।’

অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ছুটি দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর একাডেমিক সূচি অনুযায়ী ‘মহালয়া’ উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে যথারীতি প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে ভর্তি কার্যক্রম চলমান থাকবে। তাই অ্যাডমিশন ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা বিভাগ উক্ত ছুটির আওতার বাইরে থাকবে।
শুভ মহালয়া কী

শুভ মহালয়া মানে হলো দেবীপক্ষের সূচনালগ্ন, যা পিতৃপক্ষের অবসানের পর শুরু হয় এবং দুর্গাপূজার উৎসবের সূচনা করে। এই দিনে দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়, তাই মহালয়া হলো এমন এক পবিত্র দিন, যেখানে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় এবং দেবী দুর্গার আগমনের জন্য অপেক্ষা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।