1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রামপালে এক কলেজপড়ুয়া তরুণীর সঙ্গে ইজিবাইক চালকের প্রেম, প্রেমের সম্পর্ককে হাতিয়ে নিল সর্বোচ্চ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রামপালে এক কলেজপড়ুয়া তরুণীর সঙ্গে ইজিবাইক চালকের প্রেম, প্রেমের সম্পর্ককে হাতিয়ে নিল সর্বোচ্চ

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮২ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের রামপালে এক কলেজপড়ুয়া তরুণীর (১৯) সঙ্গে ইজিবাইক চালকের প্রেম, প্রেমের সম্পর্ককে ব্ল্যাকমেইল করে শ্লীলতাহানি, স্বর্ণালঙ্কার’সহ নগদ টাকা হাতিয়ে নিল ।ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার’সহ সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার লিখিত অভিযোগ দায়ের সূত্রে জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে মো. হাফিজুর রহমান (৪০) একই গ্রামের ওই কলেজপড়ুয়া তরুণীকে ইজিবাইকে করে কলেজে আনা-নেওয়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন গত ১৯ ফেব্রুয়ারি তরুণীর পিতা রাতে মৎস্যঘেরে চলে যান। এরপর ওই দিন রাত সাড়ে ৯টায় হাফিজুর তাদের বসতঘরে ঢোকে। ওই সময় তরুণীকে ব্ল্যাকমেইল করে তার শ্লীলতাহানি ঘটায়। তরুণী সম্ভ্রম ও জীবন রক্ষায় প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে লম্পট হাফিজুর ঘরে থাকা একজোড়া কানের দুল ও গচ্ছিত নগদ দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানানো হলে তাকে জীবনে শেষ করে দেওয়া হবে বলেও হুমকিতে উল্লেখ করা হয়। হাতিয়ে নেওয়া কানের দুল হাফিজুর রামপাল সদরের রূপালী জুয়েলার্সে দুই দফায় ৩৫ হাজার টাকায় বন্ধক রাখে, যা পরবর্তীতে প্রমাণিত হয়েছে।এদিকে সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে বলে তরুণীর পিতা দাবি করেন।

এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার করে দাবি করে, রাসেলের শাশুড়ির কানের দুল বন্ধক রাখার কথা বলে তরুণী নিজেই তাকে দিয়েছিল। তবে পরের গচ্ছিত স্বর্ণালঙ্কার সে বন্ধক রেখে ভুল করেছে কি না-এমন প্রশ্নের উত্তরে সে সবকিছু অস্বীকার করে।

এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ জানান, অভিযোগের কপি পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।