1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রামপালে দখলমুক্ত হলো চামারখালী খাল - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রামপালে দখলমুক্ত হলো চামারখালী খাল

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের রামপালে উচ্ছেদ অভিযানে অবৈধ দখলমুক্ত হলো উপজেলার পেড়িখালী ইউনিয়নের চামারখালী খাল।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি’র কঠোর নির্দেশনায় উপজেলার গুরুত্বপূর্ণ খাল থেকে দীর্ঘদিনের অবৈধ বাদ অপসারণ করা হয়েছে।

সোমবার (২২’জুন) সকাল থেকে উপজেলার ৭নং পেড়িখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চামারখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।স্থানীয় কৃষক ও বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, চামারখালী খালের উপর অবৈধভাবে বাদ নির্মাণের কারণে বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছিল এবং এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এছাড়া খালের পানি প্রবাহ বন্ধ থাকায় পরিবেশ ও জলজ প্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়েছিল।

বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আসলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা মোতাবেক আজকের অভিযানে ভারী যন্ত্রপাতির মাধ্যমে খালের উপর নির্মিত অবৈধ বাদটি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।অবৈধ বাদ অপসারণের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় কৃষকরা বলেন, “দীর্ঘদিন আমরা জলাবদ্ধতার কষ্ট সহ্য করছি। আজ প্রতিমন্ত্রীর নির্দেশে বাদ কেটে দেওয়ায় আমাদের জমির ফসল রক্ষা পাবে।

এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, “পরিবেশ ও জলবায়ুর ক্ষতি হয় এমন যেকোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা এ অভিযান চালিয়েছি। উপজেলার অন্যান্য খাল-বিলেও এ ধরনের অবৈধ স্থাপনা থাকলে পর্যায়ক্রমে তা অপসারণ করা হবে।”

পরিবেশ প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী হস্তক্ষেপে রামপালবাসী উপকৃত হবে বলে মনে করছেন সচেতন মহল। তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।