1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রামপালে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রামপালে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে উপ-পুলিশ পরিদর্শক (সিআইডি)’র মোল্যা লুৎফর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রামপাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এবং অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর এলাকায়।

এ মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন,গত ২০২৩ সালের ২৮ অক্টোবর, রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশস্থলে স্থানীয় নেতা-কর্মীদের ওপর চড়াও ও গুলির হুমকি, আওয়ামী পুলিশ লীগ হয়ে নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপর হামলা-মামলা, নির্যাতন ও অর্থ আত্মসাৎসহ মসজিদের সভাপতি থাকাকালীন মক্তবের প্রস্তাবিত এবং বায়নাকৃত সম্পত্তি নিজ নামে আত্মসাৎ ও অবৈধভাবে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন তিনি।

একাধিকবার স্থানীয় মসজিদে বাৎসরিক মাহফিলে জোরপূর্বক সভাপতি হয়ে মাহফিল চলাকালীন সময়ে “জয় বাংলা ” স্লোগান দিয়ে মাহফিলের ভাবমূর্তি নষ্ট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন তিনি।

এবিষয়ে কাশিপুর এলাকার ভুক্তভোগী সরদার জাহাঙ্গীর বলেন, আমি গরীব মানুষ, আমি বিএনপিকে ভালোবাসি। ২৩ সালের ২৮ অক্টোবরে নিজের ব্যাটারি চালিত ভ্যানের ব্যাটারি বিক্রি করে বিএনপির সমাবেশে যাই। মালিবাগ মোড়ে ক্ষমতাচ্যুত সরকারের দালাল মোল্লা লুৎফর আমাকে দেখে চড়াও হয়। সে বলে তোরা নাস্তিক, তোরা সরকার পতন করাতে এখানে এসেছিস। তোরা যদি এই মুহুর্তে এখান থেকে চলে না যাস, তাহলে তোদের গুলি করবো।’

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সুমন বলেন, আমরা জীবন বাঁজি রেখে বিএনপির সমাবেশে গেছিলাম। সেখানে আওয়ামী লীগ সরকারের দালাল হয়ে লুৎফর আমাদের বলে তোরা যদি এখন এখান থেকে চলে না যাস তোদের গুলি করে মেরে ফেলবো। আমরা প্রাণভয়ে স্থান ত্যাগ করি। পরবর্তীতে লুৎফর ছুটিতে বাড়ি এসে আমাদের নানান হুমকি ধামকি দেয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা রামপাল – মোংলার নির্যাতিত জনগণ তার ফাঁসির দাবি জানাই।’

আরেক ভুক্তভোগী শেখ সাইফুল ইসলাম বলেন, ইলিয়াস আহমেদ বলেন, পুলিশ লুৎফর কাশিপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি। সে মসজিদের পাশে মক্তবের বায়নাকৃত সম্পত্তি সে গোপনে দলিল করে নিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সে পুলিশ লীগ হয়ে এলাকায় অনেক অপকর্ম করেছে। সে একজন নারী লোভী। এতদিন সাধারণ মানুষ জেল খাটার ভয়ে কেউ মুখ খোলেননি। আমরা মোল্যা লুৎফর রহমানের ফাঁসি চাই।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সরদার মাহফুজুর রহমান চিক, শেখ আসাবুর রহমান, সরদার বিদার হোসেন, শেখ সাইফুল ইসলাম, শেখ মাছুদ পারভেজ প্রমুখ।মানববন্ধনে বিক্ষুব্ধ জনতা ফাঁসি ফাঁসি চাই, লুৎফর মোল্লার ফাঁসি চাই বলে স্লোগান দেন।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোল্যা লুৎফর রহমানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করে লাইন কেটে দিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।