1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮১ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো জাতি বা রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি।

বৃহস্পতিবার ( ৫ ই ফেব্রুয়ারি ) দুপুরে খুলনার তেরখাদা উপজেলার রাজু শেখের বাড়িতে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণও অত্যন্ত জরুরি। এতে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে উঠবে। তেরখাদাসহ গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।আজিজুল বারী হেলাল বলেন, নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তার নেতৃত্বাধীন সরকারই প্রথম বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করে এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির নেতা চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, গোলাম মোস্তফা ভুট্টু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।