1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৫৫ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে সোহাগ শিকদারকে (৩৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক
সাড়ে ৭ টার দিকে উপজেলার কামঠানা-মোচড়া এলাকার রেল ব্রীজের নিকট এই গোলাগুলির ঘটনা ঘটে।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, রবিবার বিকালে কালনা-যশোর মহাসড়কের আলা মুন্সীর মোড়ে স্হানীয় বিএনপির অফিস উদ্বোধন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চা পান করার জন্য মোটরসাইকেলযোগে লোহাগড়ার কাউড়িখোলার দিকে যাচ্ছিল। নেতা-কর্মীরা কামঠানা-মোচড়ার মধ্যবর্তী রেল ব্রীজের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ী গুলি ছুড়লে বিএনপির তিনজন নেতা-কর্মী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, করফা গ্রামের মিজান শিকদারের ছেলে বিজিবি সদস্য সোহাগ সিকদার (৩২), সোবহান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন শিকদার (৩২) ও ওবায়দুর রহমান শিকদারের ছেলে ও লোহাগড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিওন শিকদার (২৫)।

ঘটনার পর স্হানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় ঘটনাস্হল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ওই এলাকায় কোন গুলির ঘটনা ঘটে নাই। তবে মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।