1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর সুমন মোল্যা (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে  উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন মোল্যা উপজেলার লাহুড়িয়া গ্রামের ডহরপাড়ার বিল্লাল মোল্যার ছেলে।লোহাগড়া থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ আগষ্ট)  সকালে সুমন নিজ বাড়ি থেকে লাহুড়িয়া বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি।

অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ সুমনের সন্ধান না পেয়ে সুমনের মা সামেলা বেগম শুক্রবার (২২ আগষ্ট) লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরি নং-১০৫৮।

পুলিশ আরও জানিয়েছে, রবিবার বিকালে কামঠানা গ্রামের কৃষক বেলায়েত হোসেন নামের এক কৃষক তার হারানো পাটের জাগ খুঁজতে গিয়ে খালের কিনারায় একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের কিছুক্ষণ পর নিহত সুমনের বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা লাহুড়িয়া থেকে ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার হওয়া লাশটি তাদের নিখোঁজ হওয়া  সন্তান সুমনের বলে দাবী করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।