1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা  - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্র লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি

ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দিয়েছে ভ্রাম্যমান আদালত। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে উক্ত রায় দেন। এ সময় অভিযোগকারী লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত রবিবার (৩১ আগষ্ট) ভোরে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর  রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই কর্তনকৃত আমগাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি বাস করতো। সন্ধ্যায় পাখিরা স্বাভাবিক নিয়মে সেখানে ফিরে এলে ডালপালা বিহীন গাছ দেখে পাখিরা উড়তে থাকে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এদিকে ব্যবসায়ী কর্তৃক পাখির আবাসস্থল নষ্ট করায় লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ আগষ্ট) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং

ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দেন। এ সময় লোহাগড়া থানা পুলিশ, অভিযোগকারী যুবদল নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।