1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার শেয়ার হয়েছে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুর পাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. তাজিম মোল্যা লোহাগড়া উপজেলার চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো.শহিদুল মোল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় এক দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি।

রবিবার সকালে তাজিমের বাড়ি সংলগ্ন হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে এক মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাজিমের মরদেহ শনাক্ত করে তার পরিবার।

এদিকে, মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তারা জানায়, তাজিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায়। এসময় তাজিম গাছ থেকে পড়ে গিয়ে মারা যায়।

লোহাগড়া থানা পুলিশের এসআই তারোক বিশ্বাস বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।