1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কতৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভারতের বিজেপি নেতা বিধায়ক নিতিশরান সমর্থন করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে লোহাগড়ার জয়পুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ জড় হয়। এরপর সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঈদগাহ ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল সহকারে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা ঢাকা পরিবহন কাউন্টার সংলগ্ন নিউ মার্কেটে এসে শেষ হয়। এ সময় নিউ মার্কেট চত্বরে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নড়াইল জেলা ওলামা ও আইন্মা পরিষদের সভাপতি মুফতি তাজুল ইসলাম, লোহাগড়া উপজেলা জামায়াতে আমির মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার উপপরিদর্শক মো মাহবুবুর রহমান, নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আ: হান্নান, নড়াইল জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও: সিরাজুল ইসলাম, নড়াইল জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাও: সাফায়াত হুসাইন, লোহাগড়া খেলাফত মজলিস ও ইমাম পরিষদের সভাপতি মাও: হাবিবুর রহমান, লোহাগড়া পৌর জামায়াতে আমির মাও: ইমরান হুসাইনসহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক সাদেকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ আল মামুন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি: তাইবুল হাসানসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিধায়ক নিতিশরান তাকে সমর্থন করা বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।