1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সংবর্ধনা প্রদান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নোয়াগ্রাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় এল.এস.জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনের আসাদুজ্জামান স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ মাহামুদ আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজিমুজ্জামান চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: আহাদুজ্জামান বাটু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আলিম, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার শেখ, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা বিপুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী তরিকুল ইসলাম, লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ফিরোজ মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকরামুল শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, সদস্য সচিব মাহাবুবুর রহমান রাজ, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ ইসলাম, সদস্য সচিব হৃদয়সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আহাদুজ্জামান বাটু বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেন তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এদেশে আওয়ামী লীগের কোন ঠায় নেই। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দলকে সুসংগঠিত করার জন্য আহবান জানান।

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৫ জন ছাত্রদল নেতাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন ছাত্রদলনেতা ইব্রাহীম মোল্যা, আজিজুর শেখ, হাসিবুল ইসলাম বাচ্চু, রাব্বি ও সাগর। এসময় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।