1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় সরকারি চাউল বিক্রি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় সরকারি চাউল বিক্রি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে সরকারি ভিজিডির চাউল আত্মসাৎ করে বিক্রির অভিযোগ উঠেছে ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাবু মিয়া ও কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, শালনগর ইউনিয়নের ২৮৯ জন কার্ডধারী উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ৩০ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও প্রায় ৩০ জন উপকারভোগী চাউল পাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে বিকেলে শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভ্যানযোগে শিয়েরবর বাজারে চাউল ব্যবসায়ী হায়াত আলীর দোকানে সরকারি লোগো সম্বলিত ১৯ বস্তা চাউল নামানো হয়। এছাড়া ভ্যানে আরও ৭ বস্তা চাউলসহ মোট ২৬ বস্তা সরকারি লোগোযুক্ত চাউল পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এসব চাউল সরকারি ভিজিডি কর্মসূচির আওতাভুক্ত, যা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।এদিকে এলাকাবাসীর অভিযোগ, মন্ডলভাগ বাজারে হায়াত আলীর আরেকটি দোকানেও প্রায় ৬০ বস্তা ভিজিডির চাউল মজুত ছিল। বিষয়টি জানাজানি হলে দ্রুত সেগুলো সরিয়ে ফেলা হয় বলে দাবি করেন স্থানীয়রা।

এলাকাবাসীর জানান, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লাবু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ইয়াবা সেবনসহ নানা অনিয়মের সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নাশকতা মামলার আসামি হয়েও প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।চাউল ব্যবসায়ী হায়াত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি টাকা দিয়ে চাউল কিনেছি।” তবে সরকারি চাউল কেন ক্রয় করেছেন—এ প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি।

এ বিষয়ে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লাবু মিয়া বলেন, “কার্ড অনুযায়ী চাউল বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা যদি পরে সেই চাউল বিক্রি করে, তাহলে সেখানে আমার কিছু করার নেই। আমি বা কোনো মেম্বার চাউল বিক্রির সঙ্গে জড়িত নই।”উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন আক্তার বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারি চাউল বিক্রির কোনো সুযোগ নেই।”

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি খাদ্য সহায়তার চাউল নিয়ে এমন অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে লোহাগড়া উপজেলাকে ‘দুর্নীতির আখড়া’ উল্লেখ করে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।