1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক

  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৬ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি সার কালোবাজারে পাচারের অভিযোগে ৪০ বস্তা সার ও একটি নছিমন জব্দ করেছে পুলিশ। এ সময় নছিমনটির চালক পালিয়ে গেলেও সার বহনের সঙ্গে সংশ্লিষ্ট ডিলার শুভাশিষ কুন্ডুকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মাইটকুমড়ো এলাকায় স্থানীয়দের সহযোগিতায় নছিমনটি আটক করা হয়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও নছিমন জব্দ করে উপজেলা কৃষি অফিসের হেফাজতে দেয়।

আটক নছিমনের চালক চর মল্লিকপুর গ্রামের শামছু শেখের ছেলে আনিচ শেখ জানান, লোহাগড়া পৌরসভার জয়পুর জামরুলতলা এলাকার আর এস এন্টারপ্রাইজের মালিক শুভাশিষ কুন্ডু তার নছিমনে ৪০ বস্তা সার তুলে দেন। সেগুলো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ঘাট পূর্বপাড় এলাকার সার ব্যবসায়ী শাহাবুদ্দিনের দোকানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের এসব সার কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি না করে অধিক লাভের আশায় অন্য জেলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
তবে অভিযোগ অস্বীকার করে আর এস এন্টারপ্রাইজের মালিক শুভাশিষ কুন্ডু বলেন, “আমি এ ঘটনার কিছুই জানি না। আমার নামে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, “সরকারি সার পাচারের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় কৃষকরা সরকারি সার পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।