1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়া নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডি নিয়ে আওয়ামিলীগের কাছে বিএনপির পরাজয় - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়া নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডি নিয়ে আওয়ামিলীগের কাছে বিএনপির পরাজয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রি কলেজটিতে চলছে হ-য-ব-র-ল অবস্থা। গত দুই মাসে ৪ বার গভর্নিংবডির সভাপতি পরিবর্তন হওয়ায় কলেজে শিক্ষার পরিবেশ একেবারেই ভেঙ্গে পড়েছে। যার ফলে ক্ষোভে ফুঁসেছে ছাত্র-ছাত্রী অবিভাবক ও এলাকাবাসী।

গত ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতানকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়। কিন্তু বিএনপি নেতা মো: টিপু সুলতান ও মো: নজরুল ইসলাম কে নবগঙ্গা ডিগ্রি কলেজের সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য পদ থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের সভাপতি ও বিদ্যোৎসাহী হিসাবে মনোনয়ন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি নতুন করে প্রেরন করা হয়।
সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বিধি মোতাবেক জনাব মো: টিপু সুলতানকে সভাপতি ও বি এন পি নেতা মো: নজরুল ইসলাম কে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়ে কলেজ কতৃ্র্পক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডহক কমিটি মনোনয়নের জন্য আবেদন করেন। নিয়ম ও বিধি অনুসরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ইংরেজি ১২/ ০৯/ ২০২৪ ইং তারিখে উল্লেখিত ব্যক্তিদের সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়ে কলেজের ই-মেইল এ চিঠি প্রদান করেন। সে মোতাবেক এডহক কমিটির পাঁচ সদস্য গত ইংরেজি ২১/০৯/২০২৪ তারিখে গভর্ণিং বডির প্রথম সভা ও অনুষ্ঠিত হয়।

কিন্তু হটাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয় জনাব মো: টিপু সুলতানকে সভাপতি ও মো: নজরুল ইসলাম কে বিদ্যোৎসাহী পদ থেকে বাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ নেতা মো: রাশেদুজ্জামান রেজাকে সভাপতি ও আর এক আওয়ামী লীগ নেতা মো: আবুল হোসেনকে বিদ্যোৎসাহী মনোনয়ন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ইংরেজি ২৪/ ০৯/২০২৪ ইং তারিখে আর একটি চিঠি প্রদান করেন। এখানে উল্লেখ্য যে মো: রাশেদুজ্জামান রেজার চাচা শেখ জাকির হোসেন(ওহিদুর শেখ) দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এখনও বহাল আছেন এবং বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল হোসেনের পিতা মো: ইঞ্জিল শেখ দিঘলিয়া ইউনিয়নের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। এই বিষয় টা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তাছাড়া মো: টিপু সুলতান লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বি আর ডি বির সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা বি এন পির সদস্য সচিব ও জেলা বি এন পির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিগত ২৭ বছর যাবত বিএনপির রাজনীতি করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেক হামলা-মামলার স্বীকার হয়েছেন। জনাব মো: টিপু সুলতান একজন সমাজ সেবক, শিক্ষানুরাগী ও একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। এলাকাবাসী মনে করেন জনাব মো: টিপু সুলতানের নেতৃত্বে নবগঙ্গা ডিগ্রি কলেজ তার হারনো গৌরব ফিরে পাবে। জনাব মো: টিপু সুলতানের সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সখ্যতা থাকার কারণে নবগঙ্গা ডিগ্রি কলেজের ব্যাপক উন্নয়ন হবে বলে সাধারণ জনগনও এলাকাবাসীর ধারনা।

তাই কর্তৃপক্ষের কাছে লোহাগড়া উপজেলাবাসী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পুনরায় জনাব মো: টিপু সুলতানকে সভাপতি ও জনাব মো:নজরুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে বহাল রেখে কলেজের সার্বিক উন্নয়নে সুযোগ প্রদানের দাবী জানান।তা নাহলে নবগঙ্গা ডিগ্রি কলেজ তার ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে না বলে বিশিষ্ট জনের অভিমত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।