1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শহীদ জিয়াউর রহমান সবসময় গ্রামবাংলার উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখতেন~হেলাল - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শহীদ জিয়াউর রহমান সবসময় গ্রামবাংলার উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখতেন~হেলাল

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধ।। খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় গ্রামবাংলার উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখতেন।

সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকার কারণে এলাকার বহু খাল ভরাট হয়ে গেছে, ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এই পরিস্থিতি পরিবর্তনে পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি জমিতে সঠিক সময়ে পানি পৌঁছায় এবং অতিরিক্ত পানি দ্রুত নেমে যেতে পারে।

তিনি বলেন, খাল খনন শুধু পানি প্রবাহ সচল করার জন্য নয় এটি এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খালগুলো সচল হলে সেচব্যবস্থা উন্নত হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। পাশাপাশি এসব খালে মাছের পোনা অবমুক্ত করা হবে, যাতে মৎস্যসম্পদ বৃদ্ধি পায় এবং গ্রামীণ মানুষের আয় বাড়ে।

তিনি আরও বলেন, কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও দলীয় প্রভাবমুক্তভাবে, যাতে প্রকৃত কৃষকরাই এর সুফল পান।

উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয় মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। তাই রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো এলাকা আধুনিক ও বাসযোগ্য করে তোলা হবে।

তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই একসাথে কাজ করলে খুব দ্রুত এই অঞ্চলকে একটি মডেল উন্নয়ন অঞ্চলে পরিণত করা সম্ভব। শেষে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রকৌশলী ও শ্রমিকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, এই খাল খনন প্রকল্প যেন দ্রুত, সঠিক মান বজায় রেখে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে বাস্তবায়িত হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি ২ রা মার্চ ( সোমবার ) দুপুরে খুলনা, সাতক্ষীরা,বাগেরহাট সেচ প্রকল্প উন্নয়নের আওতায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে বাঘাশিয়া খালের ( ২.৫০ কিঃমিঃ ) পূনঃ খননের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার এবি এম সারোয়ার রাব্বি।

এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, বিএডিসির কর্মকর্তা মোঃ জামাল ফারুক, জেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর বালা, তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, তেরখাদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা রবিউল হোসেন, মান্নান সরদার, হাবিবুর রহমান ফকির, সাজ্জাদ হোসেন নান্টা, মধুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল মোড়ল প্রমূখ।

এরপর তিনি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি খাল খননের ও সেনহাটি ইউনিয়নের মমিনপুর খাল খননের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।