1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শাস্তি প্রত্যাহার না হলে আমরণ অনশনের হুমকি বহিষ্কৃত খুবি শিক্ষার্থীর - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শাস্তি প্রত্যাহার না হলে আমরণ অনশনের হুমকি বহিষ্কৃত খুবি শিক্ষার্থীর

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮০৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।শিক্ষককে মারপিটের ঘটনায় বহিষ্কৃত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মোবারক হোসেন নোমান তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘দাবি মানা না হলে আমি ক্যাম্পাসের প্রধান গেট শহীদ মীর মুগ্ধ তোরণের সামনে আমরণ অনশন করবো।

অনশনের কারণে আমার মৃত্যু হলে তার দায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার ও ছাত্র বিষয়ক পরিচালককে নিতে হবে।’চলতি বছর ২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে আম পাড়ায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকির সঙ্গে তর্কে জড়ান মোবারক হোসেন নোমান। এক পর্যায়ে শিক্ষককে শারীরিকভাবে আঘাত করেন তিনি। এ ঘটনায় নোমানের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ও তদন্ত কমিটি গঠন করে।

পরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় নোমানকে গ্রেপ্তার করা হয়। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের ২৭তম সভায় নোমানকে স্থায়ী বহিষ্কার, সনদ বাতিল ও ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ক্ষমা চাওয়ায় মানবিক বিবেচনায় তার সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়।

শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নোমান বলেন, ‘গত ২ মে প্রশাসনিক ভবনের পাশে প্রতীকীভাবে আম পাড়তে গেলে কিছু শিক্ষক আমাদের গালিগালাজ ও হুমকি দেন। এক পর্যায়ে আমাকে ধাক্কা মারতে মারতে একজন শিক্ষক পড়ে যান। এই ক্ষুদ্র ঘটনাকে বিকৃতভাবে প্রচার করে আমার বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তে আমার বিরুদ্ধে কোন অভিযোগ না পেয়ে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে। পুলিশের রিপোর্টই বলে দিচ্ছে যে আমি নির্দোষ।’

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ পাওয়া না গেলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে আমার স্নাতক সনদ বাতিল, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ এবং মাস্টার্সের শেষ টার্মে অংশগ্রহণে বাতিল করে দিয়েছে। মাস্টার্স শেষ করতে না পারায় আমার শিক্ষাজীবন ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।