1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শিগগিরই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শিগগিরই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

নিউজ ডেক্স || শিগগিরই বাতিল হবে সাইবার নিরাপত্তা আইন, এই আইনে যে মামলা হয়েছে সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,’সংশোধনীর মাধ্যমে যে আইন হবে সেটা যেন স্থায়িত্ব ও প্রশ্নের ঊর্ধ্বে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হচ্ছে।গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর)সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গত আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান আছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার ৩৪০টি মামলা আছে, যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। কিন্তু এসব মামলা যে সাইবার নিরাপত্তা আইনে হয়েছে সেটি নিয়ে শুরু থেকেই নানা মহলে চলছে বিতর্ক, সমালোচনা। আইনটিকে মতপ্রকাশে বাধা দেয়ার জন্য আওয়ামী লীগ সরকারের অন্যতম ফাঁদ বলছেন বিশ্লেষকরা।

এ অবস্থায় সাইবার নিরাপত্তা আইনি থাকবে নাকি বাতিল, থাকলেই বা সংশোধন হবে কীভাবে,এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। যেখানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ ভুক্তভোগী, আইনজীবী, নাগরিক প্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

এসময়,সাইবার আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন নিপীড়নের গল্প। তেমনই একজন খাদিজা। এই আইনের মামলায় যার জীবন থেকে কেড়ে নিয়েছে ১৫টি মাস।

মতবিনিময় সভায় উপস্থিত আইন বিশেষজ্ঞ ও বক্তারা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসবে তুলে ধরেন। কেউ কেউ সংশোধন আর কেউ কেউ বলেন এই আইন পুরোপুরি বাতিল করা হোক।

এ সময় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,’সংশোধনীর মাধ্যমে যে আইন হবে সেটা যেন স্থায়িত্ব ও প্রশ্নের ঊর্ধ্বে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংশোধনের এই সময়টায় আইনটিকে কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও পরিকল্পনা হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন,’সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আইনের মধ্যে তুলে নেয়া হবে সকল নিবর্তন মূলক ধারা। নতুন আইন হবে সাইবার সুরক্ষা দিতে। এ আইনে যে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে।

শুধু সাইবার নিরাপত্তা আইন নয়, দেশের সকল কালা কানুন অবিলম্বে বাতিল কিংবা সংশোধন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে রাখা হয় সাইবার নিরাপত্তা আইন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।