1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি।।মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং প্রশংসায় ভাসছেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাছুদুল আলম। শুক্রবার (২৪শে এপ্রিল) সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি রোদে দাড়িয়ে তার এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুধু নিজ ইউনিয়নের মানুষই নয়, আশ পাশের আরও তিনটি ইউনিয়নের জনগণও।

সম্প্রতি সরকার নির্ধারিত কর্মসূচির আওতায় জ্বালানী তেল বিতরণ কার্যক্রম শুরু হলে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠলেও গাবুরা ইউনিয়নে দেখা গেছে ভিন্ন চিত্র। চেয়ারম্যানের সরাসরি তদারকি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব।

মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনের ম্যানেজার নাজমুল হোসাইন বলেন, তেল বিতরণের আগে উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয় এবং নির্দিষ্ট সময়সূচি মেনে সকলকে উপস্থিত থাকতে বলা হয়। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না রাখতে প্রতিটি ধাপেই ছিল নজরদারি। ফলে সাধারণ মানুষ নির্ধারিত পরিমাণ তেল সঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন।

গাবুরা হরিষ খালি মটর শ্রমিকের সভাপতি আয়ুব আনছারী ও ডুমুরিয়া মটর শ্রমিকের সভাপতি নূর হোসেন বলেন, এভাবে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ আমরা আগে দেখিনি। চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সব কিছু তদারকি করেছেন, তাই কোনো ভোগান্তি হয়নি। এদিকে পাশের দুইটি ইউনিয়নের জনগণও এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, গাবুরা ইউনিয়নের এই মডেল অনুসরণ করলে অন্যান্য এলাকাতেও অনিয়ম কমে আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলছেন, জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে সরকারি যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান তার কর্মদক্ষতা দিয়ে সেটিই প্রমাণ করেছেন। সব মিলিয়ে, জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতা ও সুশাসনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গাবুরা ইউনিয়নের এই উদ্যোগ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি, এম মাছুদুল আলম বলেন, জ্বালানী তেল বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে গাবুরা ইউনিয়ন পরিষদ সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি নির্দেশনা মেনে প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করে সঠিকভাবে জ্বালানী তেল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। জনগণের আস্থা বজায় রাখতে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই কাজ করছি। তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে তেল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সদস্যদের মাধ্যমে তদারকি করা হচ্ছে। যাতে করে কোনো অসুবিধা বা অভিযোগ না থাকে, সেজন্য সরাসরি অভিযোগ গ্রহণের ব্যবস্থা ও রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।