1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগর লিডার্স এর সহযোগিতায় মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগর লিডার্স এর সহযোগিতায় মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩৩ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি।।শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬নং আড়পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) গণশুনানির আয়োজন করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে গনশুনানির কার্যক্রম অনুষ্ঠিত হয় । গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক । আরও উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস , শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা , বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব মাহতাব উদ্দিন , ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, উপকূলীয় প্রেস ক্লাব এর সম্পাদক জনাব হুদা মালী ও লিডার্স এর CREA প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি গণশুনানিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মহিলা বিষয়ক অফিস থেকে নারীদের জন্য ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ভিজিডি কার্ড প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধসহ ১২ ধরনের সেবা দেওয়া হয়। এসব সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস তার অফিসের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।গণশুনানিতে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।

গণশুনানিতে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপক্রাভোগী সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ্ ও সাংবাদিকদের মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশ্বাস দেন, সেবার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।