1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সবুজ খা হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সবুজ খা হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭১২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে সবুজ খা হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে খুলনা ও তেরখাদার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, খালিশপুর থানার মামলা নম্বর ১০, তারিখ ৯ অক্টোবর ২০২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি কালাম (৫৫) ও ৬ নম্বর আসামি সাগর (২১)–কে রূপসা থানার গোয়ালবাড়ী চর এলাকা থেকে রাত ১টার দিকে, আর ২ নম্বর আসামি সুজন (২৪)–কে তেরখাদা উপজেলার চানপুর এলাকা থেকে রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।

এর আগে ৯ অক্টোবর মামলার ৩ নম্বর আসামি নাজমা (৩৭)–কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

খালিশপুর থানা–পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনার দিন আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগী সবুজ খার পথ আটকে তাঁকে মারধর করতে থাকে। একপর্যায়ে আসামি কালাম ভুক্তভোগীর হাত চেপে ধরে রাখে, নাজমা ও সাগর তাঁর দুই পা চেপে ধরে, আর সুজন ধারালো অস্ত্র দিয়ে সবুজ খার দুই পা, দুই হাত, পিঠ ও কোমরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রক্তক্ষরণে সবুজ খা ঘটনাস্থলেই মারা যান।

গ্রেপ্তারকৃত সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে খালিশপুর হাউজিং এস্টেটের সেন্ট্রাল ওয়েস্ট ব্লক এলাকার রোড নম্বর ১৭১–এর পাশে দুটি ড্রেন থেকে হত্যায় ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করা হয়—একটি ২২.৫ ইঞ্চি লম্বা ছোরা এবং একটি ২২ ইঞ্চি লম্বা হাসুয়া দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খন্দকার হোসেন বলেন, “গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।