1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সমাজসেবা অনুদানের নামে প্রতারণার ফাঁদ বাঘারপাড়ায় দুই ভুয়া দালাল আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ৩০ হাজার টাকার অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বাঘারপাড়ায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ যশোর বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামে প্রতারণার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহায়তায় তাদের আটক করা হয়। পরে পুলিশে সোপর্দ করলে বাঘারপাড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন এবং একই গ্রামের মৃত নুর উদ্দিন শেখের ছেলে শেখ বিলাল হোসেন।স্থানীয় সূত্র ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, আটকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিল। সমাজসেবা কার্যালয়ের নাম ব্যবহার করে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে তারা জনপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা আদায় করতেন। পাঠান পাইকপাড়া গ্রামে একইভাবে টাকা আদায়ের চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে চেয়ারম্যানের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই প্রতারককে হাতেনাতে আটক করে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম জানান, কয়েক বছর আগেও একই ধরনের ভুয়া অনুদান ফরম দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় ছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছিল।

তিনি পুনরায় সবাইকে সরকারি অনুদানের নামে অর্থ লেনদেন না করতে এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। যশোর বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি সরকারি অনুদানের নামে কেউ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করে নেওয়ার জন্য সাধারণ জনগণকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।