1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সরকার ঘোষিত জ্বালানি রেশনিং বাতিল;কিন্তু ফিলিং স্টেশনে নাই তেল - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সরকার ঘোষিত জ্বালানি রেশনিং বাতিল;কিন্তু ফিলিং স্টেশনে নাই তেল

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩০৩ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম,খুলনা।।গতগকাল শনিবার (১৪ মার্চ) রাত থেকে দূরপাল্লা ও গণ-পরিবহনে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হলেও তেলের সঙ্কট যেন কাটছেই না।খুলনার বেশিরভাগ পেট্রোল পাম্পই জ্বালানি সঙ্কটে বন্ধ রাখতে দেখা যায়। হাতেগোনা যে কয়েকটা ফিলিং স্টেশনে তেলের সরবরাহ রয়েছে সেখানেও গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

গণ-পরিবহনের জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকার ইতোমধ্যে ঘোষনা দিলেও সঙ্কট যেন কাটছেই না। শনিবার মধ্যরাত থেকে গণ-পরিবহনে তেলের রেশনিং পদ্ধতি বাতিলের খবরে পাম্পগুলোতে এসে অপেক্ষা করে বাস-ট্রাকগুলো। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হতাশ হয়েই ফিরতে হচ্ছে চালকদের। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরাও।

এদিকে খুলনাসহ ১৫ জেলায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন স্বেচ্ছায় বন্ধ রেখেছেন ফিলিং স্টেশনের মালিকরা। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে গতকাল শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন তারা।

শনিবার দুপুর ১২টায় খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসা সংশ্লিষ্ট চারটি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাম্পের মালিকদের দাবি, গত কয়েক দিন ধরে প্রতিটি পাম্পের চাহিদার তুলনায় অর্ধেকের কম তেল সরবরাহ করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে তেল বিক্রির সীমা তুলে দেওয়া হলেও বাস্তবে নেই তার প্রতিফলন।ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকায় ভোগান্তির শিকার ঘরে ফেরা মানুষগুলো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।