1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সহিংস রাজনৈতিক সংস্কৃতি নারী ও তরুণদের দূরে ঠেলে দিচ্ছে : সেমিনারে বক্তারা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সহিংস রাজনৈতিক সংস্কৃতি নারী ও তরুণদের দূরে ঠেলে দিচ্ছে : সেমিনারে বক্তারা

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংলাপ ও কর্মশালায় বক্তারা বলেন, সহিংস রাজনৈতিক সংস্কৃতি ও দলীয় আনুগত্য-নির্ভর নেতৃত্ব কাঠামো নারী ও তরুণদের রাজনীতি থেকে দূরে ঠেলে দিচ্ছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আজ শনিবার ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ এই সংলাপ ও কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, তরুণ রাজনীতিক, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

সংলাপটি ছিল ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নারী ও তরুণদের সম্পৃক্ততা’ প্রকল্পের অংশ, যা নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে।আলোচনায় জিল্লুর রহমান বলেন, খুলনা অঞ্চলে বহু নারী ও তরুণ সংগঠক সক্রিয় হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ সীমিত।

তিনি আরো বলেন, দলগুলো এখনো নেতৃত্বের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি, যোগ্যতার চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘নেতৃত্বের কোনো লিঙ্গ নেই। নেতৃত্ব আসে দেশপ্রেম, সাহস ও দক্ষতা থেকে।’

জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি এডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ‘তরুণদের নেতৃত্বের ইচ্ছা থাকলে, কোনো বাধাই তাকে থামাতে পারে না।’সিপিবি খুলনার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, ‘নারী নেতৃত্বের সবচেয়ে বড় বাধা পিতৃতন্ত্র, যা নারী-পুরুষ উভয়েই টিকিয়ে রেখেছে।’

এনসিপি খুলনা জেলার সংগঠক ডা. আবদুল্লাহ চৌধুরী বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী তরুণদের দেশপ্রেম পুরনো রাজনৈতিক সংস্কৃতির কারণে ম্লান হয়ে যাচ্ছে।’ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরীর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন, ‘নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব।’

প্যানেল আলোচনার পর আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন হয়রানি, পারিবারিক অনীহা, রাজনৈতিক সহিংসতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতাকে নারী ও তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন।

সমাপনী বক্তব্যে জিল্লুর রহমান বলেন, ‘যে রাজনীতি নারী ও তরুণকে ভয় পায়, তা টিকবে না। অন্তর্ভুক্তি ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করাই রাজনীতির ভবিষ্যৎ।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।