1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিটাকের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১০ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), খুলনা কেন্দ্রের নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী (কেন্দ্র প্রধান) প্রকৌশলী পীযুষ সেন-এর বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রকৌশলী পীযুষ সেন গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা বিটাকে নির্বাহী প্রকৌশলী (কেন্দ্র প্রধান) হিসেবে যোগদান করেন। যোগদানের পর সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি বিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা তার কার্যালয়ে গেলে অফিস সহায়ক তাদের অফিসকক্ষে প্রবেশে বাধা প্রদান করেন তিনি জানান, কেন্দ্র প্রধানের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।

পরে অনুমতি পেলেও প্রশাসনিক কর্মকর্তার অনুমতি নিয়ে আসতে হবে বলে সাফ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে সাংবাদিকরা প্রশাসনিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নির্বাহী প্রকৌশলীর কক্ষে প্রবেশ করলে, অভিযোগ অনুযায়ী প্রকৌশলী পীযুষ সেন বলেন, “আমার সঙ্গে সাংবাদিকদের কোনো কথা নেই, তাদের বের করে দিন।”

এ বক্তব্য শুনে সাংবাদিকরা তার কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি গণমাধ্যমকর্মীদের সঙ্গেই একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ হয়, তবে সাধারণ সেবা নিতে আসা মানুষ কী ধরনের ব্যবহার ও সেবা পাবেন—তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

এ বিষয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক জিন্নাত বলেন, “তিনি নতুন যোগদান করেছেন। সাংবাদিকদের সঙ্গে কেন এমন আচরণ করেছেন, তা আমি জানি না। তবে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়।”
তিনি আরও বলেন, “এ ধরনের মানসিকতার কর্মকর্তা বিটাকে দায়িত্ব পালন করলে খুলনা অঞ্চলের সেবা প্রত্যাশী মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গণমাধ্যমের প্রতি সম্মান প্রদর্শন এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা প্রতিটি সরকারি কর্মকর্তার দায়িত্ব। তাই অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।