1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা

  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৭৮ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি।। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক।

শনিবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

বারসিক ২০০১ সাল থেকে উপকূলীয় শ্যামনগর জনপদে স্থানীয় প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য সম্প্রসারণ এবং লোকায়ত জ্ঞানের ভিত্তিতে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে। একইসঙ্গে উপকূলের প্রাণ-প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করে সচেতনতা ও আন্দোলনের কাজও পরিচালনা করছে। মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানকার যুবকরা।

কর্মশালায় বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক। তিনি যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।

কর্মশালায় শ্যামনগরের ২৫ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কিভাবে নিজের সংগঠন, সমাজ ও জাতীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পারেন, তা শিখে।

প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করা সময়ের দাবি। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও’র মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলন এর মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় শ্যামনগরের বিভিন্ন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে যুব সমাজ নিজেদের দক্ষতা বাড়িয়ে কেবল ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে নয়, জাতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।