1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় দেশের বৃহত্তম ইফতার মাহফিল; ৯০ বছরের ঐতিহ্য, এক মাঠে ৬ হাজার মুসল্লির ইফতার - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় দেশের বৃহত্তম ইফতার মাহফিল; ৯০ বছরের ঐতিহ্য, এক মাঠে ৬ হাজার মুসল্লির ইফতার

  • প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার শেয়ার হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি।। পবিত্র রমজান মাস এলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরা জেলার নলতা ইউনিয়ন পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ধরে রেখে এখানে প্রতি বছর আয়োজন করা হয় বিশাল সম্মিলিত ইফতার মাহফিল, যেখানে একসঙ্গে ইফতার করেন প্রায় ৬ হাজার রোজাদার মুসল্লি।

স্থানীয়দের উদ্যোগে ইউনিয়নের কেন্দ্রীয় খোলা মাঠে এ আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর সারিবদ্ধভাবে বসে রোজাদাররা খেজুর, মুড়ি, ছোলা, ফল, জিলাপি ও শরবত দিয়ে ইফতার সম্পন্ন করেন।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া এই সম্মিলিত ইফতার আয়োজন আজও এলাকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হয়ে আছে। প্রবাসী ও স্থানীয় বিত্তবান ব্যক্তিদের সহযোগিতায় প্রতিবছর আয়োজনটি আরও বিস্তৃত হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের মতে, এই ইফতার শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং সামাজিক ঐক্য ও মানবিক বন্ধনের এক অনন্য উদাহরণ।

বিভিন্ন গ্রাম থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, ফলে এটি নলতা ইউনিয়নের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক সমাবেশে পরিণত হয়েছে।নলতা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিনই এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীদের অর্থায়নে পুরো আয়োজন সম্পন্ন হয়। প্রতিদিন দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, যাতে হাজারো মুসল্লি নির্বিঘ্নে ইফতার ও নামাজ আদায় করতে পারেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।