1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের দায়ে ৪ জেলে আটক  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের দায়ে ৪ জেলে আটক 

  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী,শ্যামনগর প্রতিনিধি।।সুন্দরবনের অভয়ারণ্য হেতালবুনিয়া এলাকা থেকে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্টপেট্রোল টিম। রবিবারে নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্টপেট্রোল টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজন জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিমজানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু বারবার কিছু জেলে আইন ভঙ্গ করে প্রবেশ করছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন সোমবার সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আশার পরে বন আদালতে মামলা দায়ের করে, সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। আটক কৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ(৬০) ছবির মালীর ছেলে জুব্বার মালী(৫৮) মৃত্যু আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকার করছে। এর ফলে নদী ও বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। স্থানীয় পরিবেশবিদরা বলেন, বনবিভাগের এ ধরনের অভিযান সুন্দরবনকে রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।