অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাট -৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারে কঠোর অবস্থান ও উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি বলেছেন, সাধারণ মানুষ কে ফ্যামিলি কার্ড দেখিয়ে রাজনীতি প্রত্যাখ্যান করবে রামপাল – মোংলাবাসী, সহিংসতা ও নৃশংসতার রাজনীতিকে রামপাল – মোংলার মানুষ আর গ্রহণ করবে না।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪’নং মিঠাখালী ইউনিয়ন শাখার আয়োজনে মিঠাখালীর সিদ্দিক বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মোংলা ও রামপালে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোংলা–রামপাল হবে সহাবস্থানের জনপদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনই হবে মূল শক্তি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাখালী ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা নূর মোহাম্মদ হেলালির সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মোংলা উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোহিনুর সরদার।
তিনি বলেন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনও বিকল্প নেই। সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে। রামপাল – মোংলার সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আনতেই হবে
এ নির্বাচনীয় জনসভা শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে প্রার্থী উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে তাঁর পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন। জনসভা ঘিরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও জনসাধারণের উৎসাহ-উদ্দীপনা এই আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।