1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সেনের বাজার ঘাট দুর্ঘটনা নিয়ে প্রতিবাদকারী ও মাঝিদের যৌথ বিবৃতি - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সেনের বাজার ঘাট দুর্ঘটনা নিয়ে প্রতিবাদকারী ও মাঝিদের যৌথ বিবৃতি

  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬১৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনার রূপসা উপজেলার সেনের বাজার ঘাটে নৌকা ও ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদকারী স্থানীয় জনগণ ও ঘাটের মাঝিরা যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন। ঘাট মাঝিদের নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত ও নিখোঁজদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

প্রতিবাদকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তামিম হাসান লিওন। তিনি বলেন, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী নৌযান চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নিতে হবে। নিহত ও নিখোঁজদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দিতে হবে। এছাড়া ফেরি ও নৌকায় যাত্রী বহনে নির্দিষ্ট সীমা কঠোরভাবে মেনে চলা, যাত্রীবাহী ফেরি ও নৌকার জন্য পৃথক নৌচালনা নীতি বাস্তবায়ন, সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ঘাটে নিয়মিত মনিটরিং চালু করা এবং ফেরিঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সংকেত ব্যবস্থা স্থাপনের দাবি জানানো হয়।

ঘাট মাঝিদের পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ আলমগীর মল্লিক। তিনি বলেন, “বৃহস্পতিবার দুর্ঘটনার পর আমরা আপ্রাণ চেষ্টা করেছি যাত্রীদের উদ্ধার করতে। অনেকে গুজব ছড়াচ্ছে যে চার-পাঁচজন মারা গেছেন। বাস্তবে এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন—সাহা পাড়ার বাসিন্দা আকাশ নামের এক ব্যক্তি। অন্য সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, যাত্রীদের দাবির প্রেক্ষিতে মাঝিরা ভবিষ্যতে নিয়ম মেনে চলবেন। প্রতিটি ট্রলারে সর্বোচ্চ ২৫ জন যাত্রী ও ২টি মোটরসাইকেল বহন করা হবে। একই সঙ্গে তিনি যাত্রীদেরও অনুরোধ জানান নিয়ম ভঙ্গ করে কেউ যেন ট্রলারে না ওঠেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।