1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হরতালে মোরেলগঞ্জের আঞ্চলিক মহাসড়কে ক্রিকেট উচ্ছাসে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

হরতালে মোরেলগঞ্জের আঞ্চলিক মহাসড়কে ক্রিকেট উচ্ছাসে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ বার শেয়ার হয়েছে

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি।।বাগেরহাট-৪ আসন পুর্নবহালের দাবিতে মোরেলগঞ্জ  উপজেলায় বৃহস্পতিবারের  হরতাল  সর্বাত্মক পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।  হরতাল-অবরোধে যখন অচল মোরেলগঞ্জের সড়কপথ, ঠিক তখনই রাস্তায় ব্যারিকেডের সামনে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তরুনরা। আগুন জ্বালানো আর রাস্তায় গাছ ফেলে অবরোধের মাঝেই তারা ব্যাট-বলে খুঁজে নিয়েছেন ভিন্ন উচ্ছ্বাস। সেই উচ্ছাসে সামিল হতে দেখা যায় কাজী খায়রুজ্জামান শিপনকে।

জেলা বিএনপির এ নেতা বলেন,আমরা চাই না সারা দিন অচল হয়ে বসে থাকতে। তাই খেলতে নেমেছি। অন্তত সময়টুকু আনন্দে কাটছে। এটাও এক ধরনের শান্তিপুর্ন প্রতিবাদ বলা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত সব ধরনের যানবাহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী ও পরীক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। রাস্তায় গাছ ফেলে আটকে দেওয়া, বাস চলাচল বন্ধ থাকায় অনেকে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।

কাজী খায়রুজ্জামান শীপন  বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবে চারটি আসন থেকে তিনটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত আমরা মেনে নেইনি। তাই জনগণকে সঙ্গে নিয়ে হরতাল-অবরোধ পালন করছি। কোনো দোকানপাট খোলা নেই, যান চলাচল বন্ধ। আসন ফিরিয়ে না দিলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম,পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ সহ স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।