1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৭ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)।

অনুষ্ঠানে শিশু অধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এডিপির এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।সভায় বক্তারা বলেন, শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা কমিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসব সামাজিক সমস্যা কেবল একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের টেকসই উন্নয়নের অন্তরায়। তাই জনসচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে পাইকগাছায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা, শিশু শ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিশু ফোরাম গঠন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।মতবিনিময় সভায় কপিলমুনি প্রেসক্লাব ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।কপিলমুনি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এইচ এম সফিউল ইসলাম হাজরা, জিএম আসলাম হোসেন ও শেখ দ্বীন মাহমুদ। কপিলমুনি সিটি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এম আজাদ হোসেন, জিএম ইমদাদ এবং পলাশ কর্মকার।এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, ফ্যাসিলিটেটর মো. রাকিবুল ইসলাম, সঞ্জয় দাশ, প্রকাশ দাশ, নাদিয়া সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।সভা শেষে শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পাশাপাশি হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সমন্বিত অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।