1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি- হাতধোয়া দিবসে ইউএন'ও হাবিবুল্লাহ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি- হাতধোয়া দিবসে ইউএন’ও হাবিবুল্লাহ

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার শেয়ার হয়েছে

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।পরিষ্কার হাত,নিরাপদ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরিকে কেন্দ্র করে দিবসটি পালিত হয়। মোরেলগঞ্জ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম এর সঞ্চালনায় র‍্যালী ও আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা রনজিৎ কুমার,মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির এনজিও প্রতিনিধি বৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী স্হানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ তার বক্তব্যে  বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব। (ইউএনও) হাবিবুল্লাহ আরও বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা।

র‍্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।