1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১০ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদুল আযহায় - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

১০ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদুল আযহায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৯ বার শেয়ার হয়েছে

জহিরুল ইসলাম রাতুল।।আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে গত ৫ মে রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।

রেলওয়ে যুগ পরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। যেসব রুটে টিকিটের চাহিদা বেশি, সেসব রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকাল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকাল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা ২০ মিনিটে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে বেলা ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকাল ৩টায়।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায়। ট্রেনটি পার্বতীপুর পৌঁছাবে দিনগত রাত ২টায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন (ঈদুল আযহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ঈদের পরে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালনা করা হবে।

এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে তিনদিন পরিচালনা করা হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।