1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
২৪নং ওয়ার্ডে গণসংযোগকালে এড. মনা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

২৪নং ওয়ার্ডে গণসংযোগকালে এড. মনা

  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।“মুখে এক কথা, কাজে আরেকটা-এটাই তাদের মুনাফিকি রাজনীতি”খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড.শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোট দিতে পারেনি। তাদের পছন্দমতো সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রই সামনে আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া।

মঙ্গলবার বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “মানুষ এখন ভোট দিতে চায়, নিজের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে চায়। জনগণ আজ বুঝে গেছে, যারা ভোটাধিকার কেড়ে নেয়, তারাই গণতন্ত্রের শত্র“। এড. মনা অভিযোগ করে বলেন, “যারা এখন পিআর পদ্ধতির কথা বলছে, তারাই ছয় মাস আগে থেকে নিজেদের প্রার্থী ঠিক করে রেখেছে এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে। মুখে এক কথা, কাজে আরেকটা-এটাই তাদের মুনাফিকি রাজনীতি।”

“আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।” এড. মনা আরও বলেন, “আজ জনগণ জেগে উঠেছে। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ।” “বাংলাদেশের ভবিষ্যৎ হবে মুক্ত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং জনগণের ভোটে নির্ধারিত। এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের, আর এই লড়াই জনগণেরই।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খান,মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, মহানগর কৃষক দলের আহবায়ক আক্তারজ্জামান সজীব তালুকদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি,  ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম জলি, ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ আবু সাঈদ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল আলম দীপু,

২৪ নন্বর মহিলা বিএনপি, র সভাপতি লায়লা পারভীন, সহ মাহবুব উল্লাহ শামীম, সাকিব জমদ্দার, মিশকাত হোসেন , নুরুল ইসলাম, জহিরুল ইসলাম জুয়েল, মোল্লা নুরুল ইসলাম, সালাউদ্দিন বুলবুল, সিরাজুল ইসলাম লিটন, মাস্টার রফিকুল ইসলাম,  মুরশিদুর রহমান লিটন, ওয়াইজ উদ্দিন শান্টু, মোঃ শফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন, কাজী ফেরদৌস, প্রভাষক মফিজুল ইসলাম,শামসুল বারিক পান্না, হাবিবুর রহমান হাবিব, এনামুল, জাহাঙ্গীর হোসেন বাবু, আমিনুল ইসলাম মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, সিদ্দিক, ইসমাইল, মজিবর, মশিউর রহমান লিটন, সেলিম আলতাফ খান, মাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম  মোহাম্মদ মুকুল, আলী হোসেন, মিন্টু কাজী, শহিদুল আলম,জাহিদুর রহমান, নুরুল ইসলাম, মোঃ নাসিম, রাহাত আলি লাচ্চু, মাহমুদুল হক টিটু, মিরাজ, শাহিন, শুভ, মনজুর, শাহীন  রুবেল, মোহাম্মদ মাসুদ, মাইদুল হকটুকু, গোলাম কিবরিয়া, সাজু হাওলাদার, শেখ তারিখ,  শফিকুল ইসলাম, সজল, ফয়সাল আমিন, দ্বীপ ইব্রাহিম  নয়ন, আরিফা, আশরাফির চুমকি, কাকলি, লাবনি, মেহেরুন্নেসা মিতু, সোনিয়া, সুজানা জলি, শিল্পী, লাকি, তিসা জুলি  সুলতানা, সালমা আনোয়ারা চম্পা ফরিদা, রোজিনা, মিনা রহিমা আনিকা প্রমুখ

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।