1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য,থানায় অভিযোগ দায়ের - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য,থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার শেয়ার হয়েছে

বাগেরহাট প্রতিনিধি || বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মো. ইউনুসের নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযোগ দায়ের করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় তিনি এ মামলা দায়ের করেন।

অভিযোগে জানান,১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে আমার বসত বাড়ীতে অবস্থান করাকালীন বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত পুলিন মন্ডলের ছেলে সুভাষ মন্ডলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায়। যেখানে সে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে।

সুভাষ মন্ডল প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করে জাত বংশ এবং কোন ধর্মের লোক তার মাথায় চুপি নাই দাড়ী নাই, নামাজ পড়ে না এমনকি কাপড় উলঙ্গ করে দেখার বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভিডিও আপলোড দেয়। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের কারনে বাংলাদেশে হিন্দু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তার এই কর্মকান্ডে সাধারণ মানুষ ক্ষুদ্ধ। তার এই কুরুচিপূর্ণ বক্তব্যর কারনে বাংলাদেশ সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মো: ইউনুসের ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকারের ভাব মুক্তি নষ্ট হয়েছে।

ফকির তারিকুল ইসলাম বলেন,গত জুলাই-অগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনে শহীদদের রক্তের বিনিময় অর্জিত ২য় স্বধীনতার পর গঠিত অন্তবর্তী কালিন সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং তার বক্তব্য সরকার উৎখাত এর অপচেষ্টার সামিল। তাকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার বিষয়ে জানতে সুভাষ মন্ডলের মোবাইল নাম্বারে কল করা হলে নাম্বারটা বন্ধ পাওয়া গেছে। তার ভাই বিধান মন্ডল বলেন, তার (সুভাষ) সাথে আমার সম্পর্ক ভালো না। সে এখন বাড়ীতে নেই। ভিডিওর বক্তব্য সম্পর্কে কেউ কিছু জানেন না বলেও জানান তিনি।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুর রহমান বলেন,সুভাষ মন্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।