1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে নৌবাহিনীর কমান্ডার আসাদুজ্জামান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে নৌবাহিনীর কমান্ডার আসাদুজ্জামান

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান (এনডি) পিএসসি বলেছেন , সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দ মুখার পরিবেশে সফলের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে চলেছে।

তিনি বলেন,পূজা পার্বন সহ খুলনার তেরখাদায় সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।তিনি বলেন,তেরখাদা উপজেলার সকল পূজা মন্দিরের রক্ষণাবেক্ষণে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে প্রশাসনের সকল বিভাগ।

তেরখাদাবাসীকে ভালো রাখা,ভালো থাকা,সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সব বিষয়ে নৌবাহিনী সহ সকল প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি,তেরখাদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব অত্যন্ত সুষ্ঠু,শান্তিপূর্ণ এবং আনন্দ মূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নৌবাহিনীর কমান্ডার মোঃ আসাদুজ্জামান (এনডি) পিএসসি ১১ অক্টোবর ~২০২৪ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ছাগলাদাহ শ্রী শ্রী বুড়ো মায়ের গাছতলা পূজা মন্দির পরিদর্শন,মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,লেফটেন্যান্ট কমান্ডার হাসিবুল হাসান অনিক,লেফটেন্যান্ট আসিফ আরাফাত,সহকারি কমিশনার (ভূমি) আঁখি শেখ,থানার ওসি মোঃ ইমদাদুল হক,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন বেপারী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা,সাধারণ সম্পাদক শংকর কুমার বালা,মন্দির কমিটির সভাপতি সূর্যকান্ত ঢালী,সমীর কৃষ্ণ ঢালী।

এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নৌবাহিনী ক্যাম্প পরিদর্শন এবং ব্রিফিং করেন।পরে তিনি বারাসাত ইউনিয়নের ভুজনীয়া এবং আজগড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের অত্যন্ত সাহসিকতার সাথে এবং আনন্দ মূখর পরিবেশে পূজা উৎসব পালনের জন্য পরামর্শ এবং নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।