1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটেছে হিন্দু ধর্ম অবলম্বী বাঙালির দুর্গা পূজা উৎসব । এদিন দুর্গতিনাশিনী দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

পাঁচদিনের দুর্গোৎসবের প্রথম দিনে বুধবার ষষ্ঠী তিথিতে মণ্ডপে মণ্ডপে দেবীর অধিষ্ঠান হয়। সকাল আটটা ১ মিনিটের মধ্যে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। এ সময় বেলতলা কিংবা বেলগাছের নিচে দেওয়া হয় ষষ্ঠীপূজা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস ছাড়াও সব ম-পে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশেষ আলোকসজ্জাসহ অনেক ম-পে বিশেষ প্রার্থনা ও সংগীতানুষ্ঠানের  আয়োজন করা এসব পূজা মন্ডপে।

জেলা পুলিশের বিশেষ শাখার ডি আইও ওয়ান মো. বজলার রহমান জানিয়েছেন, আসন্ন দুর্গোৎসবে নওগাঁ জেলায় মোট ৭৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা পুলিশের বিশেষ শাখার ডি আইও ওয়ান মো. বজলার রহমান জানিয়েছেন, আসন্ন দুর্গোৎসবে নওগাঁ জেলায় মোট ৭৫১টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে।

জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১১৬টি, আত্রাই উপজেলায় ৪৮টি, রানীনগর উপজেলায় ৪৩টি, বদলগাছী উপজেলায় ১০৮টি, মহাদেবপুর উপজেলায় ১৫১টি, মান্দা উপজেলায় ১০৩টি, নিয়ামতপুর উপজেলায় ৬৯টি, পোরশা উপজেলায় ১৩টি, সাপাহার উপজেলায় ১৮টি, পত্নীতলা উপজেলায় ৮১টি এবং ধামইরহাট উপজেলায় ৩০টি।

জেলার পুলিশ সুপার মো. কুতুবউদ্দিন বলেন, “অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। সরকারের এই চেতনার আলোকে জেলায় আসন্ন দুর্গোৎসবকে উৎসবমুখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েকস্তরের এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, আশা করি শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উৎসব পালিত হবে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।