1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনা মূলক কর্মীসভা - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনা মূলক কর্মীসভা

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার শেয়ার হয়েছে

নিউজডেস্ক || আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’এই শ্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বেলা ১১টায় মহানগর যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং বিকেল ৩টায় জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত ৯ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।
দেশব্যাপী এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে খুলনা থেকেই শুরু হচ্ছে আজ। ১০ জেলার ১৫টি ইউনিটের যৌথ কর্মীসভা শেষ হলেও দ্বিতীয় পর্বে ২৭টি জেলার ৩২টি ইউনিটের কর্মসূচি শুরু হল খুলনা দিয়েই।

দলীয় সূত্রমতে, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নগর ও জেলা ভিত্তিক কর্মীসভা ও গণসংযোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ও ছাত্রদলের সদ্য সাবেক পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ, মহানগরের অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড ও ইউনিয়নের ঘোষিত কমিটির সুপার ফাইভ ‘প্রতিনিধি কার্ড’ প্রদর্শন করে বেলা ১১টায় প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিতব্য যৌথসভায় অংশ নিতে পারবেন। প্রতিনিধি কার্ড ব্যতীত কেউ মূল হলের ভিতরে প্রবেশ করতে পারবেন না বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। অনুরূপ ভাবে বিকেল ৩টায় একই ভেন্যুতে নির্ধারিত প্রতিনিধিদের উপস্থিতিতে বিএনপি’র ভ্যানগার্ড খ্যাত এ তিনটি অঙ্গ সংগঠনের যৌথকর্মী সভা অনুষ্ঠিত হবে।

যুবদলের কেন্দ্রীয় সদ্য সাবেক সহ-সভাপতি ও মহানগর শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এ দেশের ছাত্র-জনতা। ফ্যাসিবাদমুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে।

ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে আমাদের সাতশ’ নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন, ৪০ লাখ নেতা-কর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কাউকে কাউকে ব্যবসা-বাণিজ্য করতে দেয়া হয়নি। বিগত ১৬ বছর আমরাই ফ্যাসিবাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এসময়ে এসেও আমাদের ধৈর্য ধরে সততার সঙ্গে এগোতে হবে, যাতে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে পারি। এটিই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।