1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রচারে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রচারে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || পরিচ্ছন্ন জ্বালানি শক্তির সমাধান,টেকসই উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্পের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে মোংলায় ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়েছে।

সোমবার(১৪ অক্টোবর)সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সংগঠন,পরিবেশবিদ ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই ফোরাম গঠিত হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ সেলিম, সহ-সভাপতি এম এ সবুর রানা’কে নিয়ে ১৭’জন সদস্য বিশিষ্ট ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত হয়।

সভায় বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত ৯৩৬ একর অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্প গ্রহণের দাবি জানান।

এ সভায় বক্তারা বলেন,ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট মোংলা এই অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রকল্পে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিমালা সংস্কারের পক্ষে কাজ করবে। এটি সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং স্থানীয় জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে মোংলা রামপাল নবায়নযোগ্য শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।

এ সভায় বক্তারা আরও বলেন,জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে একটি পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যতের দিকে রূপান্তর করা জরুরি হয়ে পড়েছে।

এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ মোঃ সেলিম, ড. অসিত বসু,সাংবাদিক নেতা পরিবেশকর্মী এম এ সবুর রানা, উন্নয়নকর্মী সোহেল রানা,প্রবীর মন্ডল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার মোল্লা আল মামুন,সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন,নারীনেত্রী ফাতেমা জান্নাত,মাসুদা আক্তার,ইয়ুথ লিডার রাকেশ সানা,শাহীন খলিফা,ডলার,সাব্বির হাসান দীপ্ত প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।