1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্বৈরাচার দুর্নীতি বাজরা এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে- মাওঃ আব্দুল আউয়াল - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

স্বৈরাচার দুর্নীতি বাজরা এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে- মাওঃ আব্দুল আউয়াল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন, খুলনা || ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, আওয়ামী স্বৈরাচার দুর্নীতিবাজরা এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাই তাদের সকল তৎপরতা নিষিদ্ধ করতে হবে। মানবতাবিরোধী সকল অপরাধের বিচার করতে হবে। নতুন করে গড়ে ওঠা সকল সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২৪ এর চেতনা বৈষম্য বিরোধী চেতনা। তাই বিপ্লবকে ফলপ্রসূ করতে হলে দেশের প্রতিটি সেক্টরে ইসলামপন্থীদের সাথে হওয়া সকল বৈষম্যের আশু নিরসন করতে হবে। আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই, যেখানে সকল ধর্ম, মত ও পথের মানুষ নিজেদের অধিকার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। আমরা চাইনা নতুন করে কোন ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক।

প্রধান অতিথি তার বক্তব্যে আন্ত ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আন্তরিক হওয়ার কথা বলেন। তিনি সেইসাথে ভারতে ধর্মগুরু কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার জোরালো প্রতিবাদ করেন। ইসরাইলকে বিষফোঁড়া উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই বিষফোঁড়া উপরে ফেলতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৪ অক্টোবর) খুলনা মহানগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা মডেল থানার উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ কবির হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, মুফতী মাহবুবর রহমান, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক আবু গালিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ্ব ডাঃ এস এম সেলিম হোসাইন।

গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়কারী সাজিদুর রহমান বাপ্পি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের, শেখ হাসান ওবায়দুল করীম, খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফ, দৌলতপুর থানা সভাপতি আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, লবনচরা থানা সভাপতি মাওলানা নাসিম উদ্দিন, খানজাহান আলী থানার সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, গাজী ফেরদৌস সুমন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, যুব আন্দোলন নগর সভাপতি ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুস সবুর, ছাত্র আন্দোলন নগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাহাদি হাসান মুন্না, শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানা সভাপতি মোঃ আব্দুল মান্নান সরদার, যুব আন্দোলন থানা সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, ছাত্র আন্দোলনের মোঃ আমিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা সহ-সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, মোঃ নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব মারুফ রহমান, মোঃ ইব্রাহিম খান, মোঃ আলাউদ্দিন সরদার, মুফতি দেলোয়ার হোসেন, হাফেজ মোল্লা মিরাজুল ইসলাম, মাওঃ সোহরাব হোসেন, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ আবু হানিফ, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ মোস্তফা জামান, মোঃ আবু হানিফ, আব্দুস সালাম, আলহাজ্ব আকবর আলী পাঠান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহজাহান পাটোয়ারী, মোহাম্মদ ফিরোজ লস্কর, মোঃ আবু হানিফ ঘরামী, মোঃ শাহজাহান, ডাক্তার আয়নাল মোল্লা, মোঃ শাহিন, মো: আবু হানিফ ভান্ডারী, এইচ এম আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আল আমিন সাইফি, মো: ইমাম গাজী, মোঃ সাব্বির আহমদ, মোঃ মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আয়নাল প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন,সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন দেশও সমাজ গঠন করতে হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের শান্তি নিশ্চিত করতে হবে, ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলেও বিগত সরকারগুলো মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করেছে। ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতা পেলেও এখনও হাজার হাজার প্রকৃত মুক্তিযোদ্ধা অসহায় জীবন যাপন করে। রিকসা চালায়, পত্রিকার হকারী করে জীবন চালায়। আমরা এজন্য মুক্তিযুদ্ধ করেনি। ছাত্র-জনতার গণঅভূত্থানের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। আবু সাঈদ-মুগ্ধরা যদি রক্ত দিয়ে দেশ স্বাধীন না করতো তাহলে আমরা এখনও পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতাম। এজন্য আগামিতে একটি দেশপ্রেমিক আল্লাহভীরু সরকার প্রতিষ্ঠার জন্য সকলকে মিলেমিশে কাজ করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।