1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এইচএসসিতে এবারও আলিমে শীর্ষে খুলনার দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

এইচএসসিতে এবারও আলিমে শীর্ষে খুলনার দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় এবারও আলিম পরীক্ষায় ফলাফলে শীর্ষে নগরীর ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা। এ বছর খুলনা জেলায় ১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অত্র প্রতিষ্ঠান থেকে আলিমে জিপিএ-৫ ও শীর্ষ স্থান দখল করেছে, পাশের হারও শতভাগ।

প্রাপ্ত তথ্যমতে,খুলনায় ১১ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা থেকে আলিমে ১১১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। খুলনা কামিল মাদ্রাসা থেকে আলিমে ১০০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। তালিমুল মিল্লাত (রহঃ) ফাজিল মাদ্রাসা থেকে ৪৪ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৭ দশমিক ৭৩ ভাগ। মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসা থেকে আলিমে ৪৪ জন অংশ গ্রহণ করেন। পাস করেছে শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২১ জন। নগরীর খান-এ সবুর মহিলা ফাজিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৪ জন। এতে পাসের হার ৯১ দশমিক ৮৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এতে পাশের হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। দেয়াড়া যুগিহাটী আলিম মাদ্রাসা থেকে ২১ জন অংশ নিয়ে পাস করেছে শতভাগ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। আটলিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২১ জন এ পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে শতভাগ। ফুলবাড়ি আলিম মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১ জন। এতে পাশের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৫০ শতাংশ। রূপসা দারুস সুন্নাত আলিম মাদ্রসা থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৭৫ শতাংশ।

নগরীর দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মাদ ইদ্রিস আলী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আলিমে খুলনায় ফলাফলে শীর্ষস্থান দখল করেছে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি। তিনি বলেন, পাসের হার শতভাগের পাশাপাশি জিপিএ-৫ শীর্ষে রয়েছে। এ সাফল্যের জন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।