1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুবিতে উপাচার্য,উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুবিতে উপাচার্য,উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম,খুলনা || খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন আর্থিক ও প্রশাসনিক প্রধানের দায়িত্বে থাকা এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: রেজাউল করিম। উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: হারুনর রশিদ খান এবং ট্রেজারার নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড.মো. নুরুন্নবী।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বর্তমানে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আর্বান এন্ড রিজেওনাল প্লানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করছেন।

নিয়োগপ্রাপ্ত নতুন উপ উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশিদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি ও এম.এসসি. শেষ করার পর ১৯৯২ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।পরে ১৯৯৪ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ডিসিপ্লিনে নিয়োগপ্রাপ্ত হন। প্রফেসর ডক্টর হারুনুর রশিদ খান ১৯৯৯ সালে জাপানের দ্য ইউনিভার্সিটি অফ সাগা থেকে এক্সপেরিমেন্টাল হাই এনার্জি ফিজিক্স এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ট্রেজারার পদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নুরুন্নবী ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন থেকে বিবিএ সম্পন্ন করেন এবং ২০০৬ সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে স্মল বিজনেস স্টাডিজের উপর এমএসবিএস ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

উপাচার্য ,উপ উপাচার্য ও ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য,উপ উপাচার্য ও ট্রেজারার হিসেবে তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তাঁরা তাঁদের বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী তাঁদের পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদিও পাবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।