1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে পান চাষ করে ভাগ্য বদলেছে কৃষকের - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে পান চাষ করে ভাগ্য বদলেছে কৃষকের

  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ বার শেয়ার হয়েছে

বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটে পান চাষ করে ভাগ্য বদলেছে কৃষকের। বাগেরহাট সদরসহ ৯টি উপজেলার বিভিন্ন পতিত উঁচু জমিতে, বাড়ির পাশে, বিভিন্ন গাছে কিংবা বাড়ির উঠোনে পান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এতে এক দিকে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি,অন্য দিকে স্বাবলম্বী হচ্ছে এলাকার অনেক দরিদ্র পরিবার। তবে বাজারে পানের দাম বেশি ও ব্যাপক চাহিদা থাকায় অন্যান্য ফসলের তুলনায় পান চাষের দিকে ঝুঁকছে স্থানীয় চাষিরা। উপজেলার ৭৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসংখ্য পানের বরজ রয়েছে।

এখানকার উৎপাদিত পান উপজেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে পার্শ্ববর্তী গোপালগঞ্জ, খুলনা ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। এরই মধ্যে মোল্লাহাট উপজেলার চুনখোলা, আটজুড়ি, গিরিস নগর, সরসপুর, উত্তর আমবাড়ি, গাংনী, পুরাতন ঘোষগাতী বিভিন্ন এলাকার মানুষ পান চাষ করে বদলে দিয়েছে গোটা উপজেলার অর্থনীতি। পাশাপাশি পান চাষিরাও তাদের শ্রম কাজে লাগিয়ে বদলে দিচ্ছে তাদের পরিবারের ভাগ্য।

বাগেরহাটের সদরে ২টি ও মোল্লাহাট উপজেলার উদয়পুর সদর ইউনিয়ন ও চুনখোলা ইউনিয়নে দুইটি পানের হাট রয়েছে। উদয়পুর সদরে প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এবং চুনখোলা ইউনিয়নে শনিবার ও মঙ্গলবার হাট বসে। ওই হাটে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পান ক্রয় করেন। সদরে প্রতিহাট বারে প্রায় ১০/২৫ লক্ষ টাকার পান বিক্রি হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বছর উপজেলায় ১৪২ হেক্টর জমিতে পানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে অনেক বেশি। কৃষকরা জানায়, প্রতি একর জমিতে পানের উৎপাদন ব্যয় পাঁচ-ছয় লাখ টাকা, আর তা বিক্রি হয় ১০-১২ লাখ টাকায়। উপজেলায় ৯ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক পান চাষি রয়েছে। উপজেলার চুনখোলা গ্রামের পান চাষি রবিন রায়, প্রীতম হালদার, বাবুল বিশ্বাস, জানান, পান চাষাবাদের এক-দেড় মাস যেতেই বরজের বিক্রির মতো পান ফুটে ওঠে। বর্ষা মৌসুমে পানের উৎপাদন একটু বেশি হয়। এ জন্য কোনো কাজের লোক রাখতে হয় না। অবসর সময়ে ব্যয় করে এই বরজের পেছনে। এতে বরজ থেকে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করতে সক্ষম হয় তাঁরা। উপজেলার গিরিস নগর গ্রামের পান চাষি সুদিব বাবু জানান, পান লাভজনক ফসল। উৎপাদন খরচের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ হওয়ায় বরজ পাল্টে দিয়েছে তার অভাবের সংসারের চিরচেনা স্মৃতি। পানের এই আয় থেকেই ছেলেমেয়েদের লেখাপড়া করানোর পাশাপাশি স্বাবলম্বী হচ্ছে তারা। কিনেছে ফসলি জমিও।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জানান,পান চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলে পান চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এবার উৎপাদিত পান থেকে প্রচুর আয় হবে বলে আশা করা হচ্ছে। পানে বিভিন্ন রোগে আক্রান্ত হলে কৃষকদের বিভিন্ন স্পে ও জৈব বালাই নাশক ছেটানোর পরামর্শ দিয়ে যাচ্ছি। তা ছাড়া পান চাষ করতে গিয়ে কৃষক বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হলে খুব দ্রুত তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।